• ঢাকা
  • সোমবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রোববার (১৬ই নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।.

ঢাকার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। .

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। .

রোববার (১৬ই নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।.

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।.

স্থানীয় ও বাস সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, রাত ৩ টা ৪৪ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। .

তিনি আরও জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।.

কিভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, "আমরা যখন গিয়েছি তখন বাসে আগুন জ্বলছে। স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন কেউ হয়তো বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। কারণ বাসটি সেখানে দাঁড় করিয়ে রাখা ছিল।".

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাতে বাসটি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্ক করা ছিল। রাতে কোনো এক ফাকে দূর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। .

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।.

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য জানা যায়নি।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ