• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে আরমানের স্মারকলিপি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংবাদ প্রকাশ ও ফেসবুক লাইভ করাকে কেন্দ্র করে হত্যা ও গুমের হুমকি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আরমান হোসেন ডলার।.

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া স্মারকলিপিতে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।.

স্মারকলিপিতে আরমান হোসেন ডলার দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ ও ৩১ আগস্ট ফেসবুকে লাইভ করার পর থেকেই তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। গত ২ সেপ্টেম্বর তার মাকে গালিগালাজ করা এবং তাকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।.

এছাড়া বিভিন্ন মোবাইল নম্বর থেকে অভিযুক্ত ব্যক্তির অফিসে গিয়ে দেখা করার জন্য চাপ দেওয়া হয়েছে এবং পরে অভিযুক্তের ব্যবহৃত নম্বর থেকেও একাধিকবার ফোন করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।.

আরমান হোসেন ডলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট মোবাইল নম্বরের কললিস্ট ও প্রযুক্তিগত তথ্য যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে তিনি ও তার পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হন, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।.

তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ