• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় গুলি ও ছুরিকাঘাত ঘটনায় আটক ২


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় ৩৩ বিঘা ফলজ বাগান নিয়ে বিরোধ, গুলি-ছুরিকাঘাতে আহত; গ্রেপ্তার ২.

বগুড়া মহানগরের মাটিডালি এলাকায় ৩৩ বিঘা ফলজ বাগান নিয়ে বিরোধের জেরে মোকসেদ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি ও ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।.

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের মাটিডালি কাতলাপাড়া এলাকায় জারা কার হাউজের সামনে এ হামলার ঘটনা ঘটে।.

আহত মোকসেদ আলী মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলীর ছেলে। অভিযোগ রয়েছে, ৩৩ বিঘা ফলজ বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে পিস্তল দিয়ে গুলি ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।.

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।.

গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার আজাদ বেপারীর ছেলে মো. নাজমুল হুদা রাফিত (২১) এবং নিশিন্দারা চকরপাড়ার মো. বাদল আকন্দের ছেলে মো. হাছান আকন্দ (২৪)।.

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ