• ঢাকা
  • শনিবার, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।
রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের কাছে প্রায় ১০ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা নিয়ে বিরোধের জের ধরে তাদের মামা বাদল ভাড়াটে লোক দিয়ে সেলিম, জীবন, নাহিদসহ কয়েকজনকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ