বগুড়ার চেলোপাড়ায় ‘ডলার চানাচুর এন্ড সেমাই’ কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।.
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।.
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের বিভিন্ন অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পায়ে মাড়িয়ে ময়দার ডো তৈরি, ময়লা মেঝেতে চানাচুরে মসলা মাখানো ও উৎপাদিত খাদ্য সংরক্ষণ, দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।.
এ ছাড়া কারখানার সামগ্রিক পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর এবং খাদ্যকর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি অভিযানে প্রতীয়মান হয়।.
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।.
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে।.
পরে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: