রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ১১১ জন। এছাড়া ৬৩৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।.
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন।.
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল। এর পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়ে ২৩ হাজার ৫১৮টি। সব মিলিয়ে মোট আবেদন দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ২২৮টি।.
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত মূল ফল অনুযায়ী, বোর্ডের আওতাধীন আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১ লাখ ১২ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ১১৩ জন। এ বছর বোর্ডের পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ।.
ফল বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরের তুলনায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের পতন হয়েছে। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, যা ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: