বগুড়ার গাবতলীতে হাঁসের খামার ভাঙচুর ও হাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক আব্দুর রহমান গাবতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।.
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের কোলারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কোলারবাড়ী গ্রামের মাহফুজার রহমানের ছেলে আব্দুর রহমান (৩০) নশিপুর মৌজায় সাড়ে ৯ শতক জমি কিনে সেখানে হাঁসের খামার গড়ে তোলেন। অভিযোগে বলা হয়, একই এলাকার আব্দুল হান্নানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে খামারে হামলা চালান।.
আব্দুর রহমানের অভিযোগ, হামলাকারীরা খামারটি ভাঙচুর করে ২০ থেকে ২৫টি হাঁস নিয়ে যান। পরে আবার এসে সম্পত্তি বেদখলের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ সময় খামারে থাকা প্রায় দেড় হাজার হাঁস আতঙ্কে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।.
এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে নশিপুর ইউনিয়নের আব্দুর রহমান, আব্দুর রশিদ প্রাং, ফটু প্রাং, বকুল প্রাং, মসকেট প্রাং, আলম মন্ডল, বাবু মিয়া ও পারভেজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে গাবতলী থানায় লিখিত অভিযোগ করেছেন।.
এ বিষয়ে গাবতলী থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মোস্তফা বলেন, “অভিযোগটি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে।”. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: