বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ রিয়াদের, বাদ জুমা দাফন সম্পন্ন.
.
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ রিয়াদের দাফন সম্পন্ন হয়েছে।.
.
জানা গেছে, বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হন রিয়াদ। তিনি বগুড়ার দশটিকা এলাকার বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মোটরসাইকেলে চলাচলের সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তার মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।.
.
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিয়াদের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।.
.
রিয়াদের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন তার বন্ধু ও পরিচিতজনরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: