• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিদেশ যাবে বগুড়ার দই


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার ঐতিহ্যবাহী দই এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিসরে জায়গা করে নেওয়ার পথে। স্বাদ, ঘনত্ব, রং ও ঐতিহ্যের কারণে দীর্ঘদিন ধরেই দেশ-বিদেশে জনপ্রিয় বগুড়ার দই। ইতোমধ্যে বিভিন্ন দেশে পাঠানোও শুরু হয়েছে এ দই।

২০২৩ সালে বগুড়ার দই ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পায়। ব্যবসায়ীরা মনে করছেন, এই স্বীকৃতি কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে রপ্তানি বাড়ানো গেলে বগুড়ার দই আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।.

বর্তমানে বগুড়া শহর ও বিভিন্ন উপজেলায় ছোট-বড় শতাধিক কারখানা ও শোরুমে প্রতিদিন দই উৎপাদন ও বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বগুড়ায় বছরে প্রায় ৪০০ কোটি টাকার দই কেনাবেচা হয়। পাশাপাশি মিষ্টির বাজারের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।.

দই উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে মাটির সরা ও হাঁড়ি তৈরির ব্যবসাও। ফলে দইয়ের বাজার সম্প্রসারিত হলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খাতেও কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়বে।.

ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে উন্নতমানের দুধ, দক্ষ কারিগর, মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ও সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। বগুড়ার দই পরিকল্পিতভাবে বিদেশে রপ্তানি করা সম্ভব হলে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ