• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

টেস্ট ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই শতরানের আগে অলআউট বাংলাদেশ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচ শেষ হয়েছে দুই দিনেরও কম সময়ে। অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাটাররা। মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে লড়াই করলেও দলীয় সংগ্রহ থামে ৯৫ রানে।ফলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচের দুই ইনিংসেই শতরানের আগেই অলআউট হওয়ার লজ্জার রেকর্ড তৈরি হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বিশ্ব টেস্ট ক্রিকেটেও দীর্ঘ ২১ বছর পর এমন ঘটনা ঘটল—কোনো দল একই টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হলো।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ