• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বিক্রি হয়নি বগুড়ার ঐতিহ্যবাহী সাতানী জমিদারবাড়ি, জানালেন উত্তরাধিকারীরা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (বগুড়ার ঐতিহাসিক সাতানি বাড়ি )

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত ঐতিহ্যবাহী সাতানী জমিদারবাড়িকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। অনেকের দাবি ছিল, ঐতিহাসিক এই বাড়িটি পুরোপুরি বিক্রি হয়ে গেছে। তবে সরেজমিনে গিয়ে জানা গেছে ভিন্ন তথ্য। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং জমিদারবাড়ির উত্তরাধিকারীদের বক্তব্যে উঠে এসেছে, বাড়িটির দক্ষিণ পাশের কিছু অংশ বিক্রি হলেও মূল সাতানী জমিদারবাড়ি এখনো অক্ষত রয়েছে এবং আগের মতোই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা যায়, উত্তরাধিকারীদের মধ্য থেকেই একজন তার নিজস্ব অংশ বিক্রি করেছেন। তবে মূল ভবন ও ঐতিহাসিক স্থাপনাটি বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন পরিবারের সদস্যরা। জমিদারবাড়ির এক উত্তরাধিকারী বলেন, “আমার ছেলে, নাতি, তার নাতি—কেউ কখনো এই ঐতিহাসিক জায়গা বিক্রি করবে না।” শুধু মৌখিক প্রতিশ্রুতিই নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও এই ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেওয়া হচ্ছে বলেও জানান তারা। ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই জমিদারবাড়িকে ঘিরে এমন অবস্থান স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরিয়েছে। অনেকেই মনে করছেন, আধুনিক উন্নয়ন প্রয়োজন হলেও তা যেন নিজের ইতিহাস ও শিকড় ধ্বংস করে না হয়। বগুড়ার ঐতিহ্যবাহী সাতানী জমিদারবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি শহরের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সচেতন মহলেরও এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ