• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দইয়ের আসল রাজা কে? জনমত জরিপ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি (কোলাজ)

বগুড়ার নাম উচ্চারণ হলেই দেশের মানুষের মনে প্রথমেই ভেসে ওঠে ঐতিহ্যবাহী দইয়ের স্বাদ, তবে শহরের কোন দোকানের দই সত্যিকার অর্থে সেরা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কেউ বলেন এশিয়ার দইয়ের ঘনত্ব ও পরিমিত মিষ্টতা অতুলনীয়, আবার অনেকে মনে করেন মহরম আলীর দইয়ে এখনো টিকে আছে পুরনো বগুড়ার আসল ঐতিহ্যবাহী স্বাদ। ব্র্যান্ড, পরিবেশ ও মানের দিক থেকে অনেকের পছন্দ আকবরিয়া, অন্যদিকে স্বতন্ত্র স্বাদ ও মাটির ঘ্রাণের জন্য আলাদা পরিচিতি পেয়েছে চিনিপাতার দই। বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠানের দই শুধু বগুড়াবাসীর নয়, দেশের নানা প্রান্তের মানুষের রসনাতেও জায়গা করে নিয়েছে। ফলে কে সেরা তা এককভাবে বলা কঠিন হলেও একটি বিষয় নিশ্চিত—বগুড়ার দইয়ের প্রতিটি নামই শহরের ঐতিহ্য, গর্ব এবং স্বাদের সঙ্গে জড়িয়ে আছে গভীরভাবে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ