উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ শাসনামলে বগুড়া উত্তরবঙ্গের অন্যতম প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক ও শিক্ষা-সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮২১ সালে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়াকে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেয়।.
সে সময় কৌশলগত অবস্থান, করতোয়া নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি ও পাট বাণিজ্যের কারণে বগুড়ার গুরুত্ব ছিল বহুমাত্রিক। ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ ও আসামের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলগুলোর মধ্যে বগুড়া ছিল অন্যতম। ১৯১১ সালের ব্রিটানিকা বিশ্বকোষেও বগুড়াকে নদীপথভিত্তিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে।.
বগুড়ার ইতিহাস আরও সমৃদ্ধ হয়েছে এখানকার নবাব পরিবারকে ঘিরে। পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া-এর পারিবারিক বাড়ি তথা নবাববাড়ি আজও সেই ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই নবাব পরিবার ব্রিটিশ আমলে রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।.
বর্তমানে ঐতিহাসিক সেই নবাববাড়ির একটি অংশ মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম নামে সংরক্ষিত রয়েছে, যেখানে ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন, পারিবারিক প্রতীক (Logo/Monogram), আসবাবপত্র ও ঐতিহাসিক স্মারক সংরক্ষণ করা হয়েছে।.
বগুড়ার ইতিহাস শুধু ব্রিটিশ আমলেই সীমাবদ্ধ নয়; প্রাচীন পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় এই অঞ্চলের হাজার বছরের সভ্যতার সাক্ষ্য বহন করছে। তবে ব্রিটিশ আমলে আধুনিক প্রশাসনিক কাঠামো, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক অবকাঠামো গড়ে ওঠার মধ্য দিয়ে বগুড়া উত্তরবঙ্গের কেন্দ্রীয় শহরে পরিণত হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: