• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার আদমদীঘি থেকে বিশ্বপথে: ভ্রমণগল্পে আলো ছড়াচ্ছেন সাংবাদিক সালাহউদ্দিন সুমন


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরাঞ্চলের জনপদ র আদমদীঘি উপজেলায় জন্ম নেওয়া আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত এক মুখ। সাংবাদিকতা থেকে ডিজিটাল ভ্রমণ কন্টেন্ট—এই পথচলায় বগুড়ার মাটির ছোঁয়া তার কাজের প্রতিটি ধাপে স্পষ্টভাবে ফুটে ওঠে।

শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ার গ্রামীণ পরিবেশে, যেখানে মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে পরিচিত হন তিনি। এই অভিজ্ঞতাই পরবর্তীতে তার কন্টেন্টে বাস্তবধর্মী উপস্থাপনার ভিত তৈরি করে। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন -এ, যেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই সংবাদপত্রে কাজের মাধ্যমে তার পেশাগত যাত্রা শুরু হয়।.

সাংবাদিকতা ক্যারিয়ারের শুরুতে তিনি দৈনিক ভোরের কাগজে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি দেশ টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং উত্তরাঞ্চল, বিশেষ করে বগুড়া অঞ্চলের নানা সামাজিক, অর্থনৈতিক ও মানবিক ইস্যু তুলে ধরেন। ২০১১ সালে তিনি -এ যোগ দেন এবং দীর্ঘ এক দশকের বেশি সময় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করার পাশাপাশি বগুড়ার বিভিন্ন ইস্যুকেও তিনি জাতীয় পর্যায়ে তুলে ধরেন।.

পরবর্তীতে ২০২১ সালে তিনি মূলধারার টেলিভিশন সাংবাদিকতা থেকে সরে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে পূর্ণকালীন কন্টেন্ট নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। নিজের নামে ইউটিউব ও সামাজিক মাধ্যমে ভ্রমণভিত্তিক তথ্যচিত্র প্রকাশ করে দ্রুতই দর্শকদের নজর কাড়েন। তার কন্টেন্টে বগুড়ার মতো অঞ্চল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনধারার গল্প উঠে আসে—যা দর্শকদের কাছে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে।.

তার প্রকাশিত গ্রন্থ “ভাগীরথী থেকে বুড়িগঙ্গা” ভ্রমণ ও ইতিহাসের মেলবন্ধনে বিশেষভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি ভ্রমণ কন্টেন্ট নির্মাণে অবদানের জন্য তিনি ‘দ্য বাংলাদেশ মনিটর’-এর সেরা ট্রাভেল ভ্লগার পুরস্কারসহ বর্ষসেরা ট্রাভেল ভ্লগার ২০২৫ সম্মাননায় ভূষিত হন।.

সব মিলিয়ে, বগুড়ার মাটি থেকে উঠে এসে বিশ্বজুড়ে গল্প বলা এখন এক অনুপ্রেরণার নাম—যিনি প্রমাণ করেছেন, মফস্বল থেকেও বৈশ্বিক পরিসরে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ