• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে স্বামী স্ত্রী দুজনেই হলেন বিসিএস ক্যাডার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জের গাংনগর এ. এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান আরাফাত ও তার সহধর্মিণীর সাফল্য, দুজনই পেলেন বিসিএস ক্যাডার সুপারিশ.

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এ. এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান আরাফাত ও তার সহধর্মিণীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।.

শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইমরান আরাফাত ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে এবং তার সহধর্মিণী ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।.

একই পরিবারের দুই সদস্যের এমন অসাধারণ অর্জনে গাংনগরসহ শিবগঞ্জের শিক্ষাঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।.

স্থানীয়রা জানান, ইমরান আরাফাতের এই সাফল্য গাংনগর এ. এম. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য স্থির রাখার মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় দায়িত্ব পালনের সুযোগ অর্জন করেছেন।.

সফল এই দম্পতির আগামীর কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এটাই সবার প্রত্যাশা। .

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ