বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামের কৃতি সন্তান এ.কে.এম. আজহারুল ইসলাম আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন। গবেষণা ও উচ্চশিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-সংক্রান্ত এক সিদ্ধান্তের আলোকে সম্প্রতি এ সম্মাননা প্রদান করা হয়। দেশের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. আজহারুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি International Islamic University Chittagong-এর সাবেক উপাচার্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে পদার্থবিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। তাঁর গবেষণা ও একাডেমিক অবদান আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। বগুড়ার গর্বিত এই সন্তান আজীবন সম্মাননা লাভ করায় শিক্ষাবিদ, গবেষক ও জেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: