• ঢাকা
  • রবিবার, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

স্বেচ্ছায় সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জয়পুরহাটের যুবক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন জয়পুরহাটের যুবক, হলফনামার মাধ্যমে সম্পন্ন ধর্মান্তর

জয়পুরহাট সদর উপজেলার এক যুবক স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কোনো ধরনের জবরদস্তি বা প্রলোভন ছাড়াই সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ লক্ষ্যে তিনি গত ২৪ জুন ২০২৬ তারিখে জয়পুরহাট জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের কার্যক্রম সম্পন্ন করেন।.

ধর্মান্তরের আগে ওই যুবকের নাম ছিল জীবন মণ্ডল। তিনি জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাটপুর ডাকঘরের অধীন পালিবাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা সঞ্জয় চন্দ্র মণ্ডল এবং মাতা সাধনা রানী মণ্ডল।.

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি সুস্থ মস্তিষ্কে, নিজ ইচ্ছায় ও পূর্ণ স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত গ্রহণে তাঁর ওপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোরজবরদস্তি, ভয়ভীতি প্রদর্শন কিংবা আর্থিক বা অন্য কোনো ধরনের প্রলোভন প্রয়োগ করা হয়নি।.

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তাঁর ধর্মান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলেও ধর্ম পরিবর্তন সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত বলেই হলফনামায় উল্লেখ রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ