বগুড়ার গর্ব, দেশের নতুন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ .
বগুড়ার কৃতি সন্তান মিরানা মাহরুখ বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।.
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।.
মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।.
তার এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বগুড়াবাসীর জন্য গর্বের একটি মুহূর্ত। মেধা, সততা, প্রজ্ঞা ও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।.
বগুড়ার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। বগুড়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মিরানা মাহরুখকে।. .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: