• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হামাগেরে বগুড়ার বেটিছোল বারেই—সাদিয়া ইসলাম মৌ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

বগুড়ার মাটি বরাবরই প্রতিভার জন্ম দিয়েছে। সেই মাটিরই গর্বের একজন কন্যা সাদিয়া ইসলাম মৌ। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে মডেলিং অঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি। ১৯৮৯ সালে তার মডেলিং জীবনের সূচনা হয় এবং খুব দ্রুতই তিনি দেশের অন্যতম জনপ্রিয় নারী মডেল হিসেবে পরিচিতি পান। পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন।.

প্রাথমিক জীবন
সাদিয়া ইসলাম মৌ জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ২১ জুন। তার পিতা সাইফুল ইসলাম বগুড়া শহরের সুত্রাপুরের রিয়াজকাজী লেনের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী ছিলেন এবং চলচ্চিত্র পরিচালক আজমল হুদা মিঠুর সহোদর। মৌয়ের মা রাশা ইসলাম বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিংয়ের পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি দেশের প্রথমদিকের মডেল ও নৃত্যশিল্পীদের একজন।.

খুব ছোটবেলা থেকেই শিল্পচর্চার পরিবেশে বেড়ে ওঠেন মৌ। সাড়ে তিন বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি তাকে নাচ শেখার জন্যও ভর্তি করানো হয়। তার মা তাকে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করান। সেখানে তিনি রাহিজা খানম ঝুনু ও কবিরুল ইসলাম রতনের মতো গুণী শিক্ষকের কাছে নৃত্যশিক্ষা গ্রহণ করেন। তার নানা আজফার হাসান মাহমুদ শান্তিনিকেতনের শিক্ষার্থী ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন।.

কর্মজীবন
সাদিয়া ইসলাম মৌ মডেলিংয়ের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু করেন এবং খুব দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ২০০০ সালের দশকে তিনি বাংলাদেশের অন্যতম সফল নারী মডেল হিসেবে বিবেচিত হন। মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে।.

তিনি বিভিন্ন নৃত্যনাট্য ও মঞ্চনাটকে অভিনয় করেছেন, যার মধ্যে চিত্রাঙ্গদা, শ্যামা, মায়ার খেলা, চণ্ডালিকা ও নকশীকাঁথার মাঠ উল্লেখযোগ্য। ১৯৯৪ সালে তিনি প্রথম টেলিভিশন নাটক অভিমানে অনুভবে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে অল দ্য বেস্ট, বদনাম, মনে পড়ে রুবি রায়, নীল আকাশ প্রেম বিষসহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।.

বর্তমানে মডেলিংয়ে খুব বেশি দেখা না গেলেও তিনি নিয়মিত নৃত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।.

ব্যক্তিগত জীবন
সাদিয়া ইসলাম মৌ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসনকে বিয়ে করেছেন। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।.

বগুড়ার এই গুণী কন্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে চলেছেন এবং এখনও শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ