• ঢাকা
  • বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় ডা. উম্মে হানি পৃথ্বী


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৯ পিএম
বগুড়ায় সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় ডা. উম্মে হানি পৃথ্বী
ছবি: সংগৃহীত

বগুড়ায় সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী। তাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে তিনি প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।.

জানা গেছে, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. উম্মে হানি পৃথ্বী। মেডিকেল কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দীর্ঘদিন মাঠপর্যায়ে রাজনীতিতে সক্রিয় থাকা এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।.

দলীয় সূত্রে আরও জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কাজের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি একাধিকবার হয়রানি ও বাধার মুখেও পড়েছেন বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।.

স্থানীয় এক ভোটার রহিম বলেন, “ডা. উম্মে হানি একজন মানবিক মানুষ। তিনি অনেক সময় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি যদি সংরক্ষিত নারী আসনে এমপি হন, তাহলে এলাকার মানুষের উপকার হবে বলে আমরা মনে করি।”.

আরেক বাসিন্দা জাহানারা বেগম বলেন, “নারীদের বিভিন্ন সমস্যায় তিনি এগিয়ে আসেন। একজন চিকিৎসক হিসেবে যেমন দায়িত্ব পালন করছেন, তেমনি সামাজিক কাজেও সক্রিয়। আমরা তাকে সংসদে দেখতে চাই।”.

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, “বর্তমান রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডা. উম্মে হানি সংরক্ষিত নারী আসনে সুযোগ পেলে তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করবেন এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।”.

এ বিষয়ে ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, “দীর্ঘদিন ধরে আমি মাঠপর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি। দল যদি আমাকে সংরক্ষিত নারী আসনে দায়িত্ব দেওয়ার মতো মনে করে, তাহলে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব।”.

তিনি আরও বলেন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা তাকে অনুপ্রাণিত করছে এবং দল তার রাজনৈতিক কর্মকাণ্ডকে যথাযথভাবে মূল্যায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ