• ঢাকা
  • বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জনশুমারির তথ্যে বগুড়ায় পুরুষের চেয়ে নারী বেশি, ব্যবধান ২৮ হাজারের বেশি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলার জনসংখ্যার চিত্রে দেখা গেছে, পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিছুটা বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী, বগুড়া জেলার মোট জনসংখ্যা ৩৭ লাখ ৩৪ হাজার ৩০০ জন। .

এর মধ্যে পুরুষের সংখ্যা ১৮ লাখ ৫২ হাজার ১৯৩ জন এবং নারীর সংখ্যা ১৮ লাখ ৮০ হাজার ৪৮০ জন। অর্থাৎ জেলায় পুরুষের চেয়ে নারী বেশি ২৮ হাজার ২৮৭ জন।.

শতাংশের হিসাবে বগুড়ার মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৪৯ দশমিক ৬০ শতাংশ এবং নারী ৫০ দশমিক ৪০ শতাংশ। এছাড়া জেলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সংখ্যা ৪৩৩ জন।.

জনশুমারির এই তথ্য বগুড়ার জনমিতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। নারী-পুরুষের সংখ্যার এই পার্থক্য জনসংখ্যার ভারসাম্য ও সামাজিক পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ