বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাস এলাকায় বৈদ্যুতিক পিলার বহনকারী একটি ট্রাক, একটি বাস এবং একটি অটোরিকশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।.
আহতরা হলেন মোছা. চ্যামেলি (৩৫) ও তার ছেলে মো. ছয়েব। তাদের বাড়ি শাহজাহানপুর উপজেলার বেদগাড়ী দক্ষিণপাড়া এলাকায়। চ্যামেলির স্বামী জুয়েল বলে জানা গেছে।.
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: