• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে দেশজুড়ে জরুরি এমআর টিকাদান শুরু


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন হবে।.

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।.

জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি (নিট্যাগ) এই কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করে। ৫ বছরের কম বয়সী সব শিশুই—আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক—এই কর্মসূচির আওতায় আসবে।.

প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে, যা ১৮ জেলার অন্তর্গত ৩০টি উপজেলায় বিস্তৃত। পরে পর্যায়ক্রমে সারাদেশে তা সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।.

উদ্বোধনী দিনে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচি উদ্বোধন করবেন। তবে যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।.

.

Ajker Bogura / ডি আর / এস এ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ