• ঢাকা
  • শুক্রবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অপরাধের শীর্ষে কেন বগুড়া—সামাজিক মাধ্যমে চলছে বিশ্লেষণ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ জেলা বগুড়াকে ঘিরে সাম্প্রতিক সময়ে খুন, মারামারি ও বিভিন্ন সহিংস ঘটনার আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক বাস্তবতা নিয়ে নানা মতামত দিচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বগুড়ায় সহিংসতার পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ তুলে ধরে একটি বিশ্লেষণধর্মী পোস্ট করেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।.

 পারিবারিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেকেই সামান্য বিরোধকে বড় সংঘাতে রূপ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য থেকে শুরু করে ব্যক্তিগত বিরোধ—সব ক্ষেত্রেই সহনশীলতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করা হয়।.

এছাড়া বেকারত্বকে সহিংসতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখকের মতে, কর্মসংস্থানের অভাব ও সঠিক দিকনির্দেশনার সংকটে এক শ্রেণির তরুণ উদ্দেশ্যহীনভাবে সময় কাটাচ্ছেন, যা কখনো কখনো অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।.

মাদকাসক্তিকেও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে বলে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে কিশোর অপরাধ ও বিচারব্যবস্থার কিছু দিক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।.

জমি-জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার মানসিকতাও খুন ও সংঘর্ষের পেছনে ভূমিকা রাখছে বলে পোস্টে দাবি করা হয়। এছাড়া উত্তরাঞ্চলের মধ্যে বগুড়ার জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় অপরাধের সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি দেখা যেতে পারে বলে মন্তব্য করা হয়েছে।.

তবে সমাজবিজ্ঞানীরা মনে করেন, অপরাধ বৃদ্ধির কারণ কোনো একক বিষয় নয়। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও প্রশাসনিক নানা উপাদান একসঙ্গে কাজ করে। তাই অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।.

সচেতন মহল বলছে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা গেলে সহিংসতা ও অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ