সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের ফজলাল মিয়ার ছেলে।.
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত একটি বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া ও ভাগনে মো. জুবায়ের এগিয়ে যান।.
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত খোরশেদ আলম ও মো. জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।.
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: