• ঢাকা
  • সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ঝুঁকিপূর্ণ সপ্তপদী মার্কেট ভেঙে নির্মিত হবে আধুনিক বহুতল ভবন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সপ্তপদী মার্কেট ভেঙে সেখানে একটি আধুনিক বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভবনটি অপসারণ করে নিরাপদ ও যুগোপযোগী মার্কেট নির্মাণের পরিকল্পনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।.

প্রায় আট বছর আগে প্রকৌশলগত ঝুঁকির কারণে সপ্তপদী মার্কেট ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিন শত শত ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতার সমাগমে ভবনটি কার্যত একটি নীরব মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।.

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল, দেয়ালের প্লাস্টার খসে পড়া, দুর্বল বৈদ্যুতিক সংযোগ এবং অপরিকল্পিতভাবে দোকান স্থাপনের কারণে ভবনটির ঝুঁকি দিন দিন বেড়েছে। এছাড়া অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত দুর্বল হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।.

ব্যবসায়ীদের অভিযোগ, ভবনটি পুনর্নির্মাণ ও আধুনিকায়নের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। জীবিকার তাগিদে ঝুঁকি জেনেও তারা ব্যবসা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।.

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “ভবনটি যে ঝুঁকিপূর্ণ, সেটা সবাই জানে। কিন্তু ব্যবসা বন্ধ করলে পরিবার চলবে না। তাই ভয় নিয়েই প্রতিদিন দোকান খুলতে হয়।”.

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, বগুড়ার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ করে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত বহুতল মার্কেট নির্মাণ করা জরুরি। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ