• ঢাকা
  • সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

২০২৬-২৭ অর্থবছরে ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা বগুড়া সিটি করপোরেশনের


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা বগুড়া সিটি করপোরেশনের.

বগুড়া সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। নবগঠিত সিটি করপোরেশনের এটি অন্যতম গুরুত্বপূর্ণ বাজেট, যেখানে নগর উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, আধুনিক নাগরিক সেবা এবং পরিবেশ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। .

বাজেট ঘোষণাকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, যাতে ঘোষিত প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ