• ঢাকা
  • বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।.

 .

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।.

 .

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগের দিন তিনি বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ মীমাংসার উদ্দেশ্যে দুই দিনের সফরে চট্টগ্রাম যান। রাতভর দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে গভীর রাতে বিশ্রামে গেলে কয়েক ঘণ্টা পর সশস্ত্র হামলায় তিনি নিহত হন। পরে ৩০ মে সকালে রেডিওতে তার মৃত্যুর খবর প্রথম প্রচার করা হয়।.

 .

দীর্ঘ ৪৫ বছর পর এই মামলার একজন পলাতক অভিযুক্তকে আটক করার ঘটনাকে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ