• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

এসএসসিতে বগুড়া জিলা স্কুল ও ভিএম স্কুলে ২ জন করে ফেল


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী। অন্যদিকে, ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে।.

এদিকে, বগুড়ার ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম স্কুল)-এর ফলাফলেও প্রায় একই চিত্র দেখা গেছে। বগুড়া জিলা স্কুলে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন। এ বিদ্যালয় থেকে ২ জন পরীক্ষার্থী ফেল করেছে।.

অন্যদিকে, ভিএম স্কুলে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন। এ বিদ্যালয় থেকেও ২ জন পরীক্ষার্থী ফেল করেছে।.

দুই বিদ্যালয়েই জিপিএ-৫ পাওয়ার হার উল্লেখযোগ্য হলেও এবার দুই প্রতিষ্ঠান থেকে ২ জন করে পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।.

 .

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ