• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া দুপচাঁচিয়ায় বন বিভাগের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩০ পিএম
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বন বিভাগের সরকারি পুকুরে পানিতে ডুবে আব্দুর রউফ (শিশু) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।.

রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ জে.কে. কলেজ এলাকার বাসিন্দা মোঃ মুকুল হোসেনের ছেলে।.

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আব্দুর রউফ বন বিভাগের ওই সরকারি পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।.

কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।.

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ