নিহতরা হলেন—সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর পড়াশোনা করতেন এবং সামিউল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।.
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতের দিকে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের মাঝখানে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।.
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে কি না, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।.
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: