আজ বৃহস্পতিবার ঈদের আনন্দ উপভোগ করতে বের হয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আহত সাদিক উপজেলার মাধববাকা নারহট্ট গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।.
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আঁকাবাঁকা ভাবে রাস্তা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।.
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: