ঈদে মোটরসাইকেল না পেয়ে অভিমানে স্কুলছাত্রের মৃত্যু বগুড়ায়
Ajker Bogura ;
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৬ এএম
ছবি : সংগৃহীত (এডিটেড)
বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয় স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ও আব্দুল লতিফের ছেলে।
পরিবার জানায়, কয়েকদিন ধরে ঈদ উপলক্ষে বাবার কাছে নতুন মোটরসাইকেল চেয়ে আসছিল হৃদয়। আর্থিক সংকটের কারণে পরে কিনে দেওয়ার আশ্বাস দিলে সে অভিমান করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।.
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: