বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অটোভ্যানের ধাক্কায় মোছাঃ রহিমা খাতুন (৭) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের ভেড়ামারা বাঁধের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মৃত শহিদুল ইসলামের মেয়ে রহিমা খাতুন অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে স্থানীয়রা অভিযুক্ত অটোভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতের মরদেহ বর্তমানে নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: