• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২১ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ঝিনাইদহ সদরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।.

স্থানীয় সূত্রে জানা যায়, নারী জামায়াত কর্মীদের একটি ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মী তরু মিয়া, তার ছেলে শিপনসহ অন্তত আটজন আহত হন।.

গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।.

নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তরু মিয়া প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।.

ঘটনার পর ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু নিহতকে বিএনপি কর্মী দাবি করে ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।.

অন্যদিকে সন্ধ্যায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির হাসপাতালে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।.

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।.

 .

সূত্র: যুগান্তর.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ