• ঢাকা
  • সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপককে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১০ এএম
ছবি : সংগৃহীত

বগুড়ার পলাশবাড়ী এলাকায় প্রাইভেট পড়ানোর সময় সরকারি আজিজুল হক কলেজের এক সহকারী অধ্যাপককে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।.

ভুক্তভোগী শিক্ষক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব জনি স্যার, যিনি সরকারি আজিজুল হক কলেজ-এ কর্মরত। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি আনুমানিক বিকেল ৪টার দিকে তিনি পলাশবাড়ীতে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় কতিপয় স্থানীয় সন্ত্রাসী তাকে বাইরে ডেকে নিয়ে হুমকি প্রদান করে বলে অভিযোগ রয়েছে।.

পরে তিনি তার শিক্ষার্থীদের জানান, তাকে স্পষ্টভাবে বলা হয়েছে—তিনি যদি আবারও পলাশবাড়ীতে আসেন, তবে তার হাত-পা ভেঙে দেওয়া হবে। এ হুমকির পর থেকে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।.

ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে শিক্ষকদের একটি অংশ মনে করছেন, এ ধরনের হুমকি শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং শিক্ষা পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।.

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক ও সচেতন মহল।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ