আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডে রূপালী পদক অর্জন করে বগুড়ার সোনাতলা উপজেলার মুখ উজ্জ্বল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এ কে এম জাহিদ বিন আজাদ। এই সাফল্যের মাধ্যমে তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন, যেখানে বিশ্বের প্রায় ৯০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবে।.
জাহিদ বিন আজাদ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কবি, বিজ্ঞানী ও লালন গবেষক ড. আজাদুর রহমান এবং কবি উম্মে সালমা লিনা আজাদের জ্যেষ্ঠ পুত্র। তার এই অর্জন শুধু পরিবার নয়, সোনাতলা তথা বগুড়া জেলার জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।.
রূপালী পদক অর্জনের পর জাহিদ তার এই সাফল্য প্রয়াত নানু, দিদি ও দাদুর স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন। পাশাপাশি তিনি তার শিক্ষকমণ্ডলী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, যাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল এনে দেশের সম্মান বৃদ্ধি করতে পারেন।.
এদিকে, আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডে রূপালী পদক অর্জনের জন্য জাহিদ বিন আজাদকে অভিনন্দন জানিয়েছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘প্রয়াস’। সংগঠনটির সম্পাদক ইকবাল কবির লেমনসহ প্রয়াস পরিবারের সদস্যরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।.
জাহিদের এই কৃতিত্ব নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: