• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিয়ের ফাঁদ! ৭ দিন বাস সুপারভাইজারের বাড়িতে সুনামগঞ্জের তরুণী।


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৪ পিএম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর পাকুড়তলা গ্রামে বিয়ের আশ্বাসে এক তরুণীকে বাড়িতে রাখার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে একটি বাসের সুপারভাইজার হিসেবে পরিচিত আঃ মোমিন (আবুল হোসেনের পুত্র)।.

প্রাপ্ত তথ্যমতে, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্দা বর্ষা নামের ওই তরুণী প্রায় ৬–৭ দিন আগে আঃ মোমিনের সঙ্গে বগুড়ায় এসে তার বাড়িতে অবস্থান করছিলেন। প্রথমদিকে তাকে আত্মীয় পরিচয়ে রাখা হলেও পরবর্তীতে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।.

এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় এবং নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।.

ঘটনার একপর্যায়ে অভিযুক্ত আঃ মোমিন তার কিছু প্রভাবশালী আত্মীয়-স্বজন নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে পরে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ তরুণী ও অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে থানায় নিয়ে যায়।.

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.

এ ঘটনায় এলাকায় সামাজিক ও নৈতিক দিক থেকে ব্যাপক আলোচনা চলছে।.

নিজস্ব প্রতিবেদক ।. .

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ