• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে আদায় হবে: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ পিএম
জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে আদায় হবে: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎকার: জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার.

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, প্রতিটি বৈদেশিক সম্পর্ক দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে এবং “পাই পাই করে” জাতীয় স্বার্থ নিশ্চিত করা হবে।.

রোহিঙ্গা ইস্যুতে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে।.

ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে সমালোচনার জবাবে খলিলুর বলেন, তিনি নিজ ইচ্ছায় মন্ত্রী হননি এবং যারা ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা চাইলে ভোট পুনর্গণনা করতে পারেন।.

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, যিনি নিশ্চিত করেন যে দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ