নিজস্ব প্রতিবেদক | বগুড়া.
বগুড়ার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা এবং তার সহধর্মিণী নাজনীন বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।.
দুদক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মো. শোকরানা ও তার পরিবারের সম্পদের উৎস, আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনুসন্ধান শুরু করা হয়। তদন্ত চলাকালে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করা হলেও অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।.
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কোনো অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকলে কমিশন মামলার সুপারিশ না করার ক্ষমতা রাখে। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তদন্ত কার্যক্রম সমাপ্ত করা হয়।.
এ বিষয়ে মো. শোকরানা বলেন,.
“আমি একজন মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের ব্যবসায়ী হিসেবে সব সময় আইন মেনে চলার চেষ্টা করেছি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।”.
স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়া আইনের শাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং এটি ব্যক্তি ও সমাজের জন্য ন্যায়বিচারের বার্তা বহন করে।.
তবে দুদক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অব্যাহতি পত্র প্রদানের বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।.
.
- সামসিল আরিফিন. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: