‘ক্লিন ঢাকা, গ্রীণ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে বাদ ফজর রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র নেতৃত্বে এই কর্মসূচির সূচনা হয়।.
মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।.
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সমাজের ভিত্তি। ঢাকা শহরকে বাসযোগ্য ও সবুজ নগরীতে রূপান্তর করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি নগরবাসীকে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান এবং ময়লা ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।.
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।. .
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: