• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ফেয়ারডিল ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মোঃ মামুনুর রশীদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ বোতল ফেয়ারডিল এবং ২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। আটক মামুনুর রশীদ দিনাজপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম রামনগর এলাকার বাসিন্দা।
একই দিনে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে আরেকটি অভিযানে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর এলাকায় ২৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোঃ সুমন মিয়া (২৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৭)। অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।.

.

Ajker Bogura / মো: সাইমুম জাহান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ