বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে দর্শকদের জন্য দ্রুত গ্যালারি নির্মাণের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আশ্বাস দেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন—আমার এই দর্শকরা খুব কষ্ট করে বসে আছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ এই মাঠের চারদিকে খুব তাড়াতাড়ি গ্যালারি নির্মাণ করা হবে।” তিনি বলেন, মাঠে খেলা দেখতে আসা দর্শকদের দীর্ঘদিনের ভোগান্তি বিবেচনায় নিয়ে তাদের জন্য আরও উন্নত ও নিরাপদ দর্শকসুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই মাঠের চারপাশে বিভিন্ন স্থানে বসে খেলা উপভোগ করেন। এ সময় দর্শকদের কষ্টের বিষয়টি তুলে ধরে মাঠের চারদিকে গ্যালারি নির্মাণের প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: