• ঢাকা
  • বুধবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার তাওহীদ হৃদয়ের ইতিহাস! আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটারের ডাবল সেঞ্চুরি


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফ্রিকার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বগুড়ার কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়।.

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। এর মধ্য দিয়ে আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে দ্বিশতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।.

দুর্দান্ত ধৈর্য, আক্রমণাত্মক ব্যাটিং ও দারুণ শটের সমন্বয়ে ইনিংসটি সাজান হৃদয়। গুরুত্বপূর্ণ এই ইনিংসে শুধু ব্যক্তিগত মাইলফলকই স্পর্শ করেননি, বাংলাদেশের ক্রিকেটের জন্যও সৃষ্টি করেছেন নতুন এক ইতিহাস।.

বগুড়ার এই ক্রিকেটারের এমন অসাধারণ কীর্তিতে উচ্ছ্বসিত তার ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা। তাওহীদ হৃদয়ের এই দ্বিশতক নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস হয়ে থাকবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ