• ঢাকা
  • রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে। সংসদ নেতা মন্ত্রিপরিষদ গঠন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। .

আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বলে জানান তিনি। .

এছাড়াও তিনি জানান, দেশি-বিদেশি এক হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে। .

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ আব্দুর রশীদ এসব তথ্য জানান। শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।.

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।.

মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে। সংসদ নেতা মন্ত্রিপরিষদ গঠন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। .

নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বিভাগ প্রস্তুত রয়েছে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে—এ বিষয়ে তিনি বলেন, তা নির্ভর করবে সংসদ নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর।.

শপথের সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। নির্দেশ এলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।.

তিনি জানান, সংসদ সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ২৯৭টি আসনে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। কর্মদিবস হিসেবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে এ শপথ সম্পন্ন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। .

তিনি আরও বলেন, '১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হলে দলগুলো তাদের সংসদ নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা রাষ্ট্রপতিকে জানাবেন যে তিনি আস্থাভাজন। তখন রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের প্রস্তাব দেবেন বা নিয়োগ দেবেন।'.

এরপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা হচ্ছে আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই এ শপথ সম্পন্ন হবে।. .

Ajker Bogura / Md.Showrov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ