বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।.
স্থানীয়রা জানান, বিকেলে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত উত্তেজনায় রূপ নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘাতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। বেশ কিছু সময় ধরে আড়পাড়া এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।.
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।. .
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: