• ঢাকা
  • রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, উভয় পক্ষের ৭ জন আহত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামে সংঘর্ষটি ঘটে। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছানোয়ার (৩৫), তার স্ত্রী রেখা বেগম (২৭), ছেলে রিফাত (১৫), ভোলা মিয়া (৫০), জুয়েল (৪৫) এবং জাহানারা বেগম (৪০) রয়েছেন। গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জবা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২৭ শতক জমির মালিকানা নিয়ে ছানোয়ার হোসেন ও ভোলা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন জমিতে চাষাবাদের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ছানোয়ার হোসেন জমির বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও ভোলা মিয়া উত্তরাধিকার সূত্রে জমির দাবিদার বলে অভিযোগ করেছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে.

.

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ