এখন সংসদ সদস্য হিসাবে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। একইসাথে নতুন সরকারের দায়িত্বগ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রক্রিয়াও শুরু হলো এই গেজেটের মাধ্যমে।.
.
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।.
নির্বাচন কমিশন থেকে যে ২৯৭ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে, গেজেটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।.
শুক্রবার রাতে এই গেজেট প্রকাশ করা হয়েছে।.
এখন সংসদ সদস্য হিসাবে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।.
একই সাথে নতুন সরকারের দায়িত্বগ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রক্রিয়াও শুরু হলো এই গেজেটের মাধ্যমে।.
.
সংবিধান অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। সেটা না হলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছে শপথ নেওয়া যাবে। কিন্তু সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনীত করতে পারেন কিনা, এ নিয়ে প্রশ্ন রয়েছে।.
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার অসমর্থ হলে তিনদিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।.
বর্তমানে কে কীভাবে শপথ পড়াবেন, তার আইনি ব্যাখ্যা নিচ্ছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ালে আইনের দিকগুলো যাচাই করে দেখছে দলটি।.
বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৩ আসনের ভোটগ্রহণ হলেও আদালতের নির্দেশনা থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি। আর নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নতুন করে তফসিল ঘোষণার পরে নির্বাচন হবে।. .
Ajker Bogura / Md.Showrov Hossain
আপনার মতামত লিখুন: