• ঢাকা
  • শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ভোটকেন্দ্রে পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোনে সার্বক্ষণিক নজরদারি: ইসি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ এএম
ছবি: সংগৃহীত

আজ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসি সচিবালয়।.

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা হচ্ছে।.

বার্তায় আরও উল্লেখ করা হয়, নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বেআইনি কর্মকাণ্ডের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তা রেকর্ড করা হবে। গোপন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোনে ধারণকৃত ফুটেজের ভিত্তিতে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।.

নির্বাচন কমিশন সকল ভোটার, প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা ভোটে বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।.

ইসি সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা মাঠে সক্রিয় রয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় পর্যায়েও মনিটরিং সেল খোলা হয়েছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ