• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা’ এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আগে গোপালগঞ্জে যে ধরনের ‘ফ্যামিলি ব্যবসা’ ছিল, এখন তা বগুড়ায় শুরু হয়েছে।.

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১১ দল ঘোষিত ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।.

লংমার্চ ঘিরে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন পর্যন্ত তারা এ ধরনের কোনো আশঙ্কা করছেন না। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দুষ্কৃতিকারীরা ভয় পাবে।.

তবে লংমার্চে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হামলার ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কর্মসূচিতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।.

সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকারের উচিত সংশ্লিষ্ট মন্ত্রীদের ‘সামলানো’। তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।.

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, মীর শাহ আলমের ৭০ কোটি টাকা নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ফ্যামিলি ব্যবসা শুরু করেছে ওরা। এই ফ্যামিলি ব্যবসা আগে দেখতাম গোপালগঞ্জে ছিল, এখন বগুড়াতে শুরু হয়েছে।’.

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের একজন সদস্যকে নিয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।.

লংমার্চকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে না দেখে ‘আনন্দের সভা’ হিসেবে দেখছে এনসিপি—এমন মন্তব্যও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় জনগণ তাদের কাছে এসেছিল, এবার তারা মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে চান।.

তিনি আরও বলেন, লংমার্চ সফল করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংস্কারের বিষয়ে কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ